Somoy TV
ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব ট্যাবলেট জব্দ করেন। ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর-৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলামের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়জ্বালা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে ১ লাখ ২৩ হাজার ৮০০ পিস ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেন। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। আরও পড়ুন: উত্তর-পশ্চিম রিজিয়নে বিজিবির রেকর্ড সাফল্য, ৯৪ কোটি টাকার মালামাল জব্দ শরিফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। আরও পড়ুন: সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির তিনি আরো জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে যে কোনো ধরনের অপতৎপড়তা রোধে বিজিবি বদ্ধপরিকর।
Go to News Site