Collector
লালবাগে রাফি হত্যা: প্রধান অভিযুক্ত বাবুর্চি ইমন গ্রেফতার | Collector
লালবাগে রাফি হত্যা: প্রধান অভিযুক্ত বাবুর্চি ইমন গ্রেফতার
Jagonews24

লালবাগে রাফি হত্যা: প্রধান অভিযুক্ত বাবুর্চি ইমন গ্রেফতার

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় মোহাম্মদ রাফি হোসেনকে (২৬) হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনসহ (২৪) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে ৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। লালবাগ থানার বরাত দিয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গত ১৪ মে রাতে লালবাগ থানার শহীদনগর তিন নম্বর গলির মুখে মো. রাফিকে অজ্ঞাতনামা কয়েকজন কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রাফির পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২০ মে) সকালে রাফির মৃত্যু হয়। এন এম নাসিরুদ্দিন বলেন, রাফি গুলিবিদ্ধ হওয়ার পরপরই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় সোমবার (১৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কানা শাহাবুদ্দিন ও রেজাউল নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে প্রধান অভিযুক্ত মো. ইমন ওরফে বাবুর্চি ইমনের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে ২০ মে কক্সবাজার সদরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ইমনের দেওয়া তথ্য ও তার দেখানো মতে কেরানীগঞ্জের একটি বাসা থেকে নয় রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। কেআর/এমএএইচ/

Go to News Site