Collector
বিসিবি নির্বাচন: এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন কয়েকজন | Collector
বিসিবি নির্বাচন: এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন কয়েকজন
Somoy TV

বিসিবি নির্বাচন: এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন কয়েকজন

বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি থেকে শুরু করে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন অনেকেই। এবারের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারেন অনেকেই। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছ থেকে কোনো নাম জানা না গেলেও মনোনয়ন ফর্ম ক্রয়ের হিসাব থেকে এটা আন্দাজ করা যাচ্ছে।বিসিবি নির্বাচনে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম কেনার শেষ দিন ছিল আজ (২১ মে)। নির্দিষ্ট সময় শেষের পর এদিনই মনোনয়ন ফর্ম ক্রয়ের একটা হিসাব দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের দেয়া হিসাব অনুযায়ী, ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ফর্ম কেনা হয়েছে ১৯টি, ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে ১৯টি এবং ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিশেষ সংস্থা থেকেও কেনা হয়েছে ১টি মনোনয়ন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ডের পরিচালনা পর্ষদে সাবেক ক্রিকেটার এবং বিশেষ সংস্থা ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন। যেহেতু এই ক্যাটাগরিতে ফর্ম-ই তুলেছেন কেবল একজন, সেহেতু তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন: সভাপতি দুটো অপশন দিয়েছিল, এটা বেছে নিয়েছি—এইচপির কোচ হয়ে সালাউদ্দিন সাংবাদিকদের পক্ষ থেকে অনেক অনুরোধ করা হলেও ওই একজনের নাম প্রকাশ করেনি নির্বাচন কমিশন। আরও কিছু প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নামগুলো জানাতে চাম তারা। এছাড়া ওই একজনকে 'নির্বাচিত' বলেও মানতে নারাজ নির্বাচন কমিশন। কারণ নির্বাচিত হতে হলে যাচাই-বাছাই পর্ব পার করতে হবে প্রার্থীদের। সেখানেও বাদ পড়তে পারেন তিনি। তবে বাস্তবে সেই আশঙ্কা খুব একটা নেই। আর ওই প্রার্থী ইতোমধ্যে তার মনোনয়ন জমাও দিয়েছেন ইতোমধ্যে। এছাড়া ক্যাটাগরি-১ থেকে কেনা ১৯টি মনোনয়নের মধ্যে জমা পড়েছে ৮টি, ক্যাটাগরি-২ থেকে জমা পড়েছে ১৪টি। আগামীকাল মনোনয়ন জমাদানের শেষদিন। আগামীকাল পর্যন্ত যারা মনোনয়ন কিনবেন, তারাই অংশ নিতে পারবেন নির্বাচনে। সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা হবে ক্লাব ক্যাটাগরি এবং জেলা এবং বিভাগীয় ক্যাটাগরির কয়েকটিতে। কয়েকটি বিভাগ থেকে একের অধিক মনোনয়ন কেনা হয়নি বলে জানা গেছে। আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। আরও পড়ুন: বোনাস নয়, বিশ্বমানের জিমনেশিয়াম ও সুইমিং পুল চান ক্রিকেটাররা আগামীকাল মনোনয়নপত্র জমাদানের শেষদিন। যাচাই-বাছাই শেষে ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন৷ ২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের আবেদন করতে হবে। এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একইদিনে। প্রতিবারের ন্যায় এবারও ৩ ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

Go to News Site