Collector
সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা | Collector
সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা
Somoy TV

সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশেও আসছে ‘স্টার ওয়ারস’-এর নতুন সিনেমা

ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’। পর্দায় আসছে স্টার ওয়ারস-এর নতুন সিনেমা। আগামী ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়াান অ্যান্ড গ্রোগু’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।সিনেমায় তুলে ধরা হয়েছে, ডিন ডিজারিন ও তার ছোট শিষ্য গ্রোগু নতুন মিশনকে। কঠিন এ নতুন মিশনে পদে পদে তাদের জন্য অপেক্ষা করে নতুন বিপদ। এসব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করতে গিয়ে আরও জোরালো হয় ডিন ও গ্রোগুর সম্পর্ক। সিনেমার কাহিনী শুরু হয় নিউ রিপাবলিকের অস্থির এক সময়ে। গল্পে দেখানো হয়, নিউ রিপাবলিকের এক কর্মকর্তা ম্যান্ডোর সাহায্য চান। কারণ হাট কার্টেল ও কিছু ইম্পেরিয়াল ওয়ারলর্ড মিলে গোপনে একটি বিপজ্জনক অস্ত্র ও জোট গড়ে তুলছে। এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে থাকে জাব্বা দ্য হাটের ছেলে রোট্টা, যাকে অপহরণ করা হয়। রোট্টাকে ঘিরেই গ্যালাক্সির অপরাধজগত ও ইম্পেরিয়াল শক্তির মধ্যে সংঘাত তৈরি হয়। ম্যান্ডো ও গ্রোগুকে পাঠানো হয় রোট্টাকে উদ্ধারের মিশনে। গ্রোগুর চরিত্র এখানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী দেখানো হয়েছে। সে ফোর্স ব্যবহার করে শত্রুদের থামায়, আহতদের বাঁচায় এবং এক পর্যায়ে ম্যান্ডোর জীবনও রক্ষা করে। সিনেমার আবেগের মূল জায়গা হলো ম্যান্ডো ও গ্রোগুর বাবা-ছেলের মতো সম্পর্ক। চূড়ান্ত অংশে ম্যান্ডো জানতে পারে, ইম্পেরিয়াল অবশিষ্ট বাহিনীর নেতা একটি নতুন সেনাবাহিনী তৈরির চেষ্টা করছে, যেখানে ফোর্স-সংবেদনশীল ক্লোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা ঠেকাতে শুরু হয় বিশাল যুদ্ধ। গ্রোগু নিজের শক্তি ব্যবহার করে সেই পরীক্ষাগার ধ্বংস করতে সাহায্য করে। আরও পড়ুন: ‘স্টার ওয়ার্স’ ও ‘পাওয়ারপাফ গার্লস’-এর ভয়েস আর্টিস্ট টম কেইন মারা গেছেন সিনেমায় টুইস্ট দেখা যাবে একেবারে শেষে। ইঙ্গিত দেয়া হয় স্টার ওয়ারস জগতে আরও বড় সংঘাত সামনে অপেক্ষা করছে। সিনেমাটি নিয়ে ভক্ত-দর্শকমহলে আলোচনা চলছে। ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ মিশ্র, তবে আগ্রহের দিক থেকে এটি বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আরও পড়ুন: ১৫ বছর পর আসছে ‘অ্যাডভেঞ্চার্স অব টিনটিন’র সিক্যুয়েল ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই সিনেমা। জন ফাভরো পরিচালিত তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ।

Go to News Site