Collector
২১৫ যাত্রী নিয়ে উড়ে গেল বিমানের সবশেষ প্রি-হজ ফ্লাইট | Collector
২১৫ যাত্রী নিয়ে উড়ে গেল বিমানের সবশেষ প্রি-হজ ফ্লাইট
Somoy TV

২১৫ যাত্রী নিয়ে উড়ে গেল বিমানের সবশেষ প্রি-হজ ফ্লাইট

পবিত্র হজ উপলক্ষে পরিচালিত বিমানের প্রি-হজ কার্যক্রম ২০২৬ সম্পন্ন হয়েছে। ২১৫ জন হজযাত্রী নিয়ে উড়ে গেছে বিমানের সবশেষ ফ্লাইট।বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় সবশেষ হজ ফ্লাইট বিজি-৩৩৫। আর এর মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ এপ্রিল ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধনের মাধ্যমে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। আরও পড়ুন: এবারও বাংলাসহ ৫০ ভাষায় প্রচার হবে হজের খুতবা চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে। পাশাপাশি ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিংসহ অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসিআই লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে কোলাবোরেশনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের মধ্যে বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করে। হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আরও পড়ুন: এবারের হজের খুতবা দেবেন যিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ কার্যক্রম সম্পন্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। দক্ষতা, আন্তরিকতা, পেশাদারিত্ব ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও তার সক্ষমতা ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Go to News Site