Somoy TV
সেনেগালের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। তাতে সাদিও মানে থাকবেন না, তা কি হয়! আল নাসর তারকা দেশটির ইতিহাসেই সেরা ফুটবলার। প্রত্যাশিতভাবেই দলে জায়গা করে নিয়েছেন তিনি।মানে চার বছর আগে চোটের কারণে বিশ্বকাপ মিস করেছিলেন। ৩৪ বছর বয়সি ফুটবলার সেনেগালের সর্বোচ্চ গোলদাতা। ১২৬ ম্যাচে ৫৩ গোল করেছেন তিনি। মানে পেপে থিয়াওর ২৮ সদস্যের দলে গুরুত্বপূর্ণ তারকা, আক্রমণভাগের দায়িত্ব তার কাঁধের ওপরই। এই দল থেকে ২ জনকে বাদ দিয়ে এই মাসের শেষ দিকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।দলে আছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন, এভারটনের ইলিমান দিয়ায়ে, ক্রিস্টাল প্যালেসের ইসমাইলা সার। বায়ার্নের ১৮ বছর বয়সি মিডফিল্ডার বারা দিয়ায়েও পেপের দলে ডাক পেয়েছেন। তবে ভালো মৌসুম কাটিয়েও মালাং সারের দলে জায়গা পাননি।মিডফিল্ডে আছেন ইদ্রিসা গুয়ে, যদিও তিনি চোটের কারণে মৌসুমের শেষভাগ মিস করেছেন। এছাড়া বিকল্প হিসেবে আছেন স্যান্ডারল্যান্ডের হাবিব দিয়ারা ও টটেনহ্যামের প্যাপ মাতার সার। অভিজ্ঞ ডিফেন্ডার কলিদু কলিবালি ও গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডিও দলে আছেন।আরও পড়ুন: দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদবিশ্বকাপে সেনেগাল আছে ‘আই’ গ্রুপে। ১৬ জুন তারা ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। এরপর তারা ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের মুখোমুখি হবে।সেনেগাল স্কোয়াডগোলরক্ষক: এদুয়ার্দো মেন্ডি, ইয়েহভান দিওফ, মরি দিআও।ডিফেন্ডার: ক্রেপিন দিয়াতা, অ্যান্তোনিও মেন্ডি, আবদুলায়ে সেক, কলিদু কলিবালি, ইলায় কামারা, মোসা নিয়াখাটে, মামাদু সার, এল-হাদজি মালিক, মোস্তাফা বো, ইসমাইল জ্যাকবস।মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, হাবিব দিয়ারা, প্যাপ মাতার, পেপে গুয়ে, লামিন কামারা, প্যাথ সিস, বারা দিয়ায়ে।ফরোয়ার্ড: সাদি মানে, বাম্বা দিয়েং, ইলিমান দিয়ায়ে, নিকোলাস জ্যাকসন, আসানে দিয়াও, ইব্রাহিম বায়ে, শেরিফ দিয়ায়ে, ইসমাইলা সার।
Go to News Site