Collector
গভীর সমুদ্রে আটকা পড়া ১৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড | Collector
গভীর সমুদ্রে আটকা পড়া ১৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড
Somoy TV

গভীর সমুদ্রে আটকা পড়া ১৪ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড কর্তৃক সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টায় রাডার কন্টাক্টের মাধ্যমে একটি ট্রলারকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে ট্রলারটির পাশে গিয়ে জানা যায় ৫৮ দিন মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল থেকে মাছ ধরার জন্য সমুদ্রে যান তারা। আরও পড়ুন: চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, পাশে দাঁড়াল কোস্ট গার্ড পরবর্তীতে, ইঞ্জিন বিকল হয়ে গত ৩ দিন ধরে ট্রলারটি কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় ভাসতে থাকে। পরে কোস্ট গার্ড ট্রলারটিসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় খাবার এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। উদ্ধারকৃত বোট ও জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যুদের বন্দুক যুদ্ধ, অতঃপর... তিনি আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা ও জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Go to News Site