Collector
পবিপ্রবি’র প্রো-ভিসির অপসারণ দাবি ও অবাঞ্ছিত ঘোষণা | Collector
পবিপ্রবি’র প্রো-ভিসির অপসারণ দাবি ও অবাঞ্ছিত ঘোষণা
Somoy TV

পবিপ্রবি’র প্রো-ভিসির অপসারণ দাবি ও অবাঞ্ছিত ঘোষণা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহানের অপসারণ দাবি এবং তার অনুসারীদের অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অংশীজন ও স্থানীয়রাবৃহস্পতিবার সকালে দুমকি এলাকায় আয়োজিত মানবন্ধনে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। হাতে ‘অবাঞ্ছিত’ লেখা ব্যানার নিয়ে তারা প্রো-ভিসি হেমায়েত জাহান ও তার অনুসারীদের বিরুদ্ধে স্লোগান দেন।মানবন্ধনে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, ‘বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসহ নানাবিধ অপকর্মের দায়ে অভিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান ও তার অনুসারীদের অবাঞ্ছিত ঘোষণা ও অপসারণ চাই’। ব্যানারে প্রফেসর হেমায়েত জাহানের ছবির উপর লাল ক্রস চিহ্ন দেওয়া হয়।মানবন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের আবেগ ও ভালোবাসার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের জন্য তারা জমি-ভিটেবাড়ি বিসর্জন দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিবেশের জন্য তারা প্রো-ভিসি হেমায়েত জাহানকে দায়ী করেন।আরও পড়ুন: কুচকাওয়াজের মাধ্যমে নৌবাহিনীর বহরে যুক্ত হলেন ৪৪১ নবীন নাবিকআন্দোলনকারীদের দাবি, প্রো-ভিসি হেমায়েত জাহান ফ্যাসিস্টদের পুনর্বাসন করে নিজের বলয় তৈরি করেছেন, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহার করেছেন। এছাড়া বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অভিযোগও তোলা হয়।মানবন্ধন থেকে তারা প্রো-ভিসি হেমায়েত জাহান ও তার অনুসারীদের দুমকি এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন এবং অবিলম্বে তার অপসারণের দাবি জানান। পাশাপাশি বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান।মানবন্ধনটি ‘পবিপ্রবি প্রতিষ্ঠার অংশীজন ও দুমকির জনগণ’-এর ব্যানারে আয়োজন করা হয়। ছবিতে দেখা যায়, মানবন্ধনে অংশ নেওয়া বেশিরভাগই ছিলেন স্থানীয় নারীরা।

Go to News Site