Somoy TV
সাতক্ষীরায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে সোহরাব হোসেন সরদার নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক এ রায় ঘোষণা করেন।আসামি সোহরাব হোসেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে।মামলার বিবরণে জানা যায়, সম্পর্কে দাদা হওয়ায় কালিগঞ্জ উপজেলার তারালী গ্রামের সোহরাব হোসেন চার বছর বয়সী ভিকটিমের সঙ্গে মাঝেমধ্যে খেলাধুলা করতেন। ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত নিজেদের উঠানে খেলা করার একপর্যায়ে আসামি ভিকটিমকে কৌশলে তার ঘরে নিয়ে যায়। সেখানে তাকে গলা চেপে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে সোহরাব। বিষয়টি কাউকে না বলার জন্য আবারও ভয় দেখায় সোহরাব। সন্ধ্যায় ওই শিশুর যন্ত্রণা শুরু হলে জানতে চাইলে বিষয়টি তার মাকে জানায়। একপর্যায়ে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। ওই বছরের ৪ মার্চ ভিকটিমের মা বাদী হয়ে সোহরাব হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। একই দিনে সাতক্ষীরার বিচারিক হাকিম মাসুমা আক্তার ভিকটিমের জবানবন্দি গ্রহণ করেন। সাতক্ষীরা সদর হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।আরও পড়ুন: শিহাবের বিরুদ্ধে যৌনাচার-মামলার পরও কেন মাদ্রাসায় রাখা হলো, তদন্ত হবে: ডিএমপি২০২৪ সালের ২৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক জাহিদুল আলম এজাহারভুক্ত আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তবে আসামি গ্রেফতারের পর থেকে জামিনে মুক্তি পাননি।বৃহস্পতিবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু বক্কর ছিদ্দিক ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও মামলার নথি পর্যালোচনা শেষে আসামি সোহরাব হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের এ রায় দেন।আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আব্দুল মজিদ (২)। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শেখ আলী আশরাফ। তিনি এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
Go to News Site