Somoy TV
বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বৃহত্তর নোয়াখালীর (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর) সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন ‘বৃহত্তর নোয়াখালী সাংবাদিক ইউনিটি’। আগামী এক বছরের জন্য বাংলাভিশন-এর সিনিয়র রিপোর্টার কেফায়েত শাকিলকে সংগঠনটির আহ্বায়ক এবং ঢাকা মেইল-এর মাল্টিমিডিয়া ইনচার্জ আবদুল হামিদ রনিকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও বার্সেলোনা গ্রুপের চেয়ারম্যান আবদুল হালিম মানিক।পরিচিতি সভায় বক্তারা জানান, দেশ ও প্রবাসের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সৎ, উদ্যমী এবং সাহসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতেই এই সংগঠনের পথচলা শুরু হয়েছে।সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে নেতৃবৃন্দ বলেন, এটি কোনো নামসর্বস্ব বা গতানুগতিক ধারার সংগঠন হবে না। কর্মক্ষেত্রে সাংবাদিকদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা, সাংবাদিকতা পেশায় নবাগতদের সঠিক গাইডলাইন দেওয়া এবং সুখে-দুঃখে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিকদের পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও সামগ্রিক উন্নয়নে সংগঠনটি জোরালো ভূমিকা পালন করবে।এ সময় আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, 'ঐতিহ্যবাহী বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়নে এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'আরও পড়ুন: ‘টেলিভিশন এডিটরস কাউন্সিল’ এর আহ্বায়ক কমিটি ঘোষণাসংগঠনের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- সোলাইমান হাজারী ডালিম (এখন টেলিভিশন), সবুজ আলম ফিরোজ (দৈনিক ইত্তেফাক), শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান), ফয়সাল মাহমুদ (যমুনা টেলিভিশন), আশরাফুল আমীন (দৈনিক আমার দেশ), আবদুল আজীজ জুয়েল (সময় টিভি), মোজাম্মেল হোসেন (প্রাইম নিউজ), ওয়ালিদ সাকিব (স্টার নিউজ), হারুন অর রশিদ (বিডি২৪লাইভ), রাকিব হোসেন আপ্র (একাত্তর টেলিভিশন), আল আমীন ফয়সাল (রেডিও ক্যাপিটাল), জুনাইদ আল হাবিব (দৈনিক কালের কন্ঠ), আবদুর রাজ্জাক (অর্থ দিগন্ত), সাদ্দাম হোসেন (বিটিভি), সাইফুল ইসলাম (প্রবাসের সাতকাহন), খলিলুর রহমান সোহেল (জিটিভি)।কমিটিতে আরও রয়েছেন- মোরশেদ আলম (বাংলাভিশন), আবদুর রহমান (দ্যা ডেইলি ক্যাম্পাস), আবদুল্লাহ আল জাহেদ (দৈনিক খোলা কাগজ), মাহমুদ বাপ্পি (প্রবাস কথা), মিফতাহ উদ্দিন গালিব (জিটিভি), রহমত উল্লাহ (সময়ের কন্ঠস্বর), আবদুল্লাহ আল নোমান (দৈনিক প্রথম আলো), মাহবুবুর রহমান (ঢাকা মেইল), মাসুদ সালেম (এনটিভি), আবুল কালাম (দৈনিক কালবেলা), জায়েদুল হক সোহেল (দেশ টিভি), হোসাইন মাহমুদ (দৈনিক নিরপেক্ষ), আমির হোসেন ফরহাদ (এশিয়া পোষ্ট), জাহিদ হোসেন রাজন (এনটিভি), মুহাম্মদ আজহার (দ্যা ডেইলি ক্যাম্পাস), মিরাজ উদ্দিন (বিটিভি), আবদুল কবির ফারহান (বনিক বার্তা), ইমরান হোসেন (গ্লোবাল টেলিভিশন), ইমাম উদ্দিন (নোয়াখালী টিভি), মাহবুবুর রহমান (এনপিবি) ও ইমতিয়াজ (এশিয়া পোষ্ট)।
Go to News Site