Somoy TV
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মনির হোসেন হিরো (২২) নামের অভিযুক্ত এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত সোহেল (২২) নামের অপর এক যুবক পলাতক রয়েছেন।শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় স্থানীয় বাসিন্দা ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মনির হোসেন হিরো ও সোহেল নামের দুই যুবক শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে নির্যাতন করে। কিছু সময় পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান।মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।আরও পড়ুন: টেকনাফে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় অভিযুক্ত গ্রেফতারস্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম জানান, ঘটনার পরপরই শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থা বেশি খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মনির হোসেন হিরোকে ধরে গণপিটুনি দেয়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ নদীপথে ট্রলারে করে ঘটনাস্থলে রওনা হয়েছে। এলাকাটি মুন্সিগঞ্জের সীমানার খুব কাছাকাছি। আমরা পুরো বিষয়টি তদন্ত করছি এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Go to News Site