Jagonews24
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করে আইনজীবী অঙ্গনে নিজেদের শক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে প্যানেলটি। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার, পিপি অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল বিপুল ব্যবধানে জয়লাভ করেন। এছাড়া সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) সদস্য পদে বিজয়ী হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে বিজয়ী অন্যরা হলেন- সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। সদস্যরা হলেন- আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক, আব্দুল্লাহ, রোজিনা আক্তার, অলিউল ইসলাম টুটুল, মো. আবু বক্কর সিদ্দিকী। আমিনুল ইসলাম/এফএ/এএসএম
Go to News Site