Collector
সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব | Collector
সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব
Jagonews24

সরাসরি চুক্তিতে লঙ্কান লিগে দল পেলেন সাকিব

বয়সটা ৩৯ পেরিয়েছে। এখনও ফ্র্যাঞ্চাইজি লিগে হটকেক সাকিব আল হাসান। এবার তাকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালো লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংস। আজ (শুক্রবার) নিজেদের ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছে এলপিএল। এলপিএল সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন।’ সাকিবকে নিয়ে তারা আরও বলেছে, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন একটি ব্রেকথ্রু (উইকেট) প্রয়োজন, তখন আসে উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় থাকে চরম আত্মসংযম।’ সাকিবকে টি-টোয়েন্টি ক্রিকেটের পরিপূর্ণ অলরাউন্ডার আখ্যা দিয়ে এলপিএল পেজে আরও লেখা হয়েছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস তাদের ইতিমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির যোগান দিলো।’ এর আগে সাকিব এলপিএলে খেলেছেন ২০২৩ সালে। গল টাইটান্সের হয়ে ওই আসর খেলেন বাংলাদেশি অলরাউন্ডার। এমএমআর

Go to News Site