Collector
যুব ক্ষমতায়নে ৫১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন নরেন্দ্র মোদী | Collector
যুব ক্ষমতায়নে ৫১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন নরেন্দ্র মোদী
Jagonews24

যুব ক্ষমতায়নে ৫১ হাজার নিয়োগপত্র বিতরণ করবেন নরেন্দ্র মোদী

যুবকদের ক্ষমতায়নে নিজের ‘অঙ্গীকার’ পূরণ করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে ভারতে ১৯তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নবনিযুক্তদের মধ্যে ৫১ হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করবেন মোদী। এই নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশে ভাষণও দেবেন। ১৯তম রোজগার মেলা ভারতের ৪৭টি স্থানে অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সংবাদ প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি বলেন, দেশের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং তাদের ক্ষমতায়নে তার সরকারের অঙ্গীকার অটুট রয়েছে। মোদী বলেন, দেশজুড়ে আমাদের তরুণদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্ষমতায়নের প্রতি আমাদের অঙ্গীকার অটল। এই লক্ষ্যেই আগামীকাল সকাল ১১টায় আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরেকটি রোজগার মেলায় অংশ নেব। এ উপলক্ষ্যে বিভিন্ন সরকারি বিভাগে যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার সৌভাগ্য হবে আমার। ভারতে রোজগার মেলা মোদী প্রশাসনের একটি বড় উদ্যোগ। এর লক্ষ্য কর্মসংস্থানের এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। এই কর্মসূচি শুরুর পর থেকে দেশজুড়ে আয়োজিত ১৮টি রোজগার মেলার মাধ্যমে প্রায় ১২ লাখ নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নির্বাচিত নবনিযুক্ত এসব প্রার্থীরা রেল মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, আর্থিক সেবা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগসহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে যোগ দেবেন। কেএম

Go to News Site