Somoy TV
জয়পুরহাটে কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। তিনি ব্র্যাকের দিনাজপুর কার্যালয়ে কর্মরত ছিলেন।শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে জয়পুরহাট শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের কর্মস্থল দিনাজপুরের উদ্দেশে রওনা দেন মাফু। পথে শহরের শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে পৌঁছালে দ্রুতগামী ও নিয়ন্ত্রণহীন একটি ট্রাক তাকে চাপা দেয়। আরও পড়ুন: জয়পুরহাটে হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে শ্রমিক নিহত এতে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Go to News Site