Somoy TV
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের একদিন পরই নগরীতে আবারও পৃথক দুটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়ায় ১০ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবককে আটক করে গণপিটুনি দেয়। আরও পড়ুন: চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে ঘিরে বিক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের গুলিতে সাংবাদিক আহত খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার রোষানলে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ এহসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, নগরীর বায়েজিদ এলাকার মোহাম্মদ নগরে পাঁচ বছর বয়সি আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
Go to News Site