Collector
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২ | Collector
চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২
Somoy TV

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৮২

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে পৌঁছেছে।শনিবার (২৩ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় খনিটিতে ২৪৭ শ্রমিক ছিলেন। এর আগে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছিল, বিস্ফোরণের কারণ তদন্তাধীন রয়েছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা এবং দুর্ঘটনার কারণ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন। আরও পড়ুন: চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা খনির প্রদেশ হিসেবে পরিচিত। এই প্রদেশটির আয়তন গ্রীসের চেয়েও বড়। এখানে প্রায় ৩ কোটি ৪০ লাখ লোকের বসবাস। গত বছর প্রদেশটিতে ১ দশমিক ৩ বিলিয়ন টন কয়লা উত্তোলন করা হয়েছে, যা চীনের মূল উৎপাদনের এক তৃতীয়াংশ। তবে শানসি প্রদেশের খনি শিল্পের নিরাপত্তা অত্যন্ত দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটিতে কয়লা খনিতে হাজার হাজার দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে।

Go to News Site