Collector
সনির নতুন হেডফোনে পাবেন স্টুডিও সাউন্ড | Collector
সনির নতুন হেডফোনে পাবেন স্টুডিও সাউন্ড
Jagonews24

সনির নতুন হেডফোনে পাবেন স্টুডিও সাউন্ড

প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে সনি। বাজারে আসার আগেই ফাঁস হয়েছে কোম্পানির নতুন প্রিমিয়াম হেডফোন সনি ১০০০এক্স দ্য কোলেক্সিয়নের ডিজাইন, ফিচার ও সম্ভাব্য দাম। নতুন এই হেডফোনটি দেখতে অনেকটাই সনির জনপ্রিয় ডব্লিউএইচ-১০০০এক্সএম সিরিজের মতো হলেও এতে যোগ করা হয়েছে আরও প্রিমিয়াম ডিজাইন ও উন্নত অডিও প্রযুক্তি। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, এটি হতে পারে সনির সবচেয়ে বিলাসবহুল এবং স্টুডিও-কোয়ালিটির সাউন্ড দেওয়া হেডফোনগুলোর একটি। অডিও পারফরম্যান্সেও বড় পরিবর্তন আনছে সনি। এই হেডফোনের ড্রাইভার টিউন করা হয়েছে ব্যাটারি স্টুডিওস, স্টার্লিং সাউন্ড ও কোস্ট মাস্টারিং-এর অডিও ইঞ্জিনিয়ারদের সহায়তায়। ফলে ব্যবহারকারীরা আরও পরিষ্কার ভোকাল, শক্তিশালী বেস ও ব্যালান্সড সাউন্ড পেতে পারেন। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তিতেও থাকছে বড় আপগ্রেড। নতুন হেডফোনটিতে ১২টি মাইক্রোফোন ব্যবহার করা হতে পারে, যা আশপাশের শব্দ আরও কার্যকরভাবে কমাতে সাহায্য করবে। এছাড়া এআই বিমফর্মিং প্রযুক্তিসহ আলাদা মাইক্রোফোন সেটআপ থাকায় কলের সময় ভয়েস আরও পরিষ্কার শোনা যাবে। ব্যাটারি ব্যাকআপ নিয়েও বেশ বড় দাবি এসেছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন চালু থাকলে প্রায় ২৪ ঘণ্টা এবং বন্ধ থাকলে প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া মাত্র ৫ মিনিট চার্জ দিলেই প্রায় দেড় ঘণ্টা গান শোনা যাবে বলে দাবি করা হয়েছে। হেডফোনটির সঙ্গে নতুন ডিজাইনের একটি ক্যারিং কেসও থাকতে পারে। এতে ম্যাগনেটিক ক্লোজার ও বিল্ট-ইন হ্যান্ডেল দেখা গেছে। তবে বক্সে ইউএসবি টাইপ-সি চার্জিং কেবল থাকবে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। ডিজাইনের দিক থেকে নতুন দ্য কোলেক্সিয়ন হেডফোনে থাকছে পালিশ করা মেটাল অংশ, ক্রোম ফিনিশ এবং লেদার বা ভেগান লেদার কভার। ব্ল্যাক ও প্লাটিনাম হোয়াইট এই দুই রঙে পাওয়া যেতে পারে ডিভাইসটি। এছাড়া আগের মডেলগুলোর তুলনায় আরও শক্তিশালী হিঞ্জ ডিজাইন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। দামের দিক থেকেও এটি থাকবে প্রিমিয়াম পর্যায়ে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হেডফোনটির দাম প্রায় ৬৪৯ মার্কিন ডলার হতে পারে। বাংলাদেশি টাকায় যা প্রায় ৭০ হাজার টাকার বেশি। ফলে এটি মূলত সংগীতপ্রেমী, গেমার ও প্রিমিয়াম গ্যাজেট ব্যবহারকারীদের লক্ষ্য করেই আনা হচ্ছে। আরও পড়ুনহেডফোনের দাম ৫০ হাজার টাকা, এর বিশেষত্ব কী?রাস্তাঘাটে এয়ারপড হারিয়ে ফেলেন? মুহূর্তেই খুঁজে দেবে ফোনের ফিচার কেএসকে

Go to News Site