Collector
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০ | Collector
রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০
Jagonews24

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেফতার ১০ জন হলেন-মারুফ (২১), মিজানুর রহমান (৩৬), মিরাজ ওরফে আফজাল হোসেন মিরাজ, তানভীর (১৯), সোহেল (৩০), রাকিব মোল্লা (২৬), শাহিন (৪২), লিংকন (২০), আসিফ মাহমুদ ও নাজমুল হাওলাদার। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার (২২ মে) যাত্রাবাড়ী থানা পুলিশ সংলগ্ন থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরোনো মামলায় একজন, গ্রেফতারি পরোয়ানা মূলে একজন, মোবাইল কোর্টে ৪ জন ও ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন অপরাধী বলেও জানান এই কর্মকর্তা। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এসএনআর

Go to News Site