Collector
নদীপথে ঈদযাত্রা, ঘাটছাড়া ওঠা যাবে না লঞ্চে | Collector
নদীপথে ঈদযাত্রা, ঘাটছাড়া ওঠা যাবে না লঞ্চে
Somoy TV

নদীপথে ঈদযাত্রা, ঘাটছাড়া ওঠা যাবে না লঞ্চে

নদীপথের ঈদযাত্রায় ঘাট ছাড়া কাউকে লঞ্চ উঠতে দেয়া হবে না বলে জানিয়েছে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। শনিবার (২৩ মে) দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা রোধে এবার দীর্ঘ পরিকল্পনা করে সকল বাহিনী একসঙ্গে কাজ করবে সদরঘাটে। যেকোনো মূল্যে নিরাপদ রাখা হবে ঈদযাত্রা। শুধু ঘাটে নয়, নদীপথেও থাকবে কোস্ট গার্ডের টহল। তবে যাত্রীদেরও সচেতন হতে হবে বলে জানান তিনি। আরও পড়ুন: নাড়ির টানে ট্রেনে ছুটছেন বাড়ি, যাত্রীদের চোখে-মুখে উচ্ছ্বাস

Go to News Site