Somoy TV
রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট। ক্রেতা-বিক্রেতার উপস্থিতি বাড়ার সঙ্গে বাড়ছে কেনাবেচাও। চাহিদা বেশি মাঝারি গরুর।এদিকে, হাটে অনিয়ম ও জাল টাকার ব্যবহার রোধে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ভারতীয় গরু আসা ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে বাড়ছে প্রাণচাঞ্চল্য। বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে পশু। থেমে নেই ভারতীয় গরু আসাও।হাটে পর্যাপ্ত পশু থাকলেও দাম তুঙ্গে বলে দাবি ক্রেতাদের। সামর্থ্যের মধ্যে অনেকে কিনে নিচ্ছেন পছন্দের পশু। কেউ আবার ঘুরপাক খাচ্ছেন অতিরিক্ত দামের গন্ডিতে। আরও পড়ুন: রাজধানীর পশুর হাটের বেশিরভাগেরই ইজারাদার বিএনপি-জামায়াতপন্থিবিক্রেতা বলছেন, পুরোপুরি হাট জমতে কিছুটা সময় লাগবে। তবে, হাটে ভারতীয় গরুর উপস্থিতি ফেলেছে ভাবনায়।রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শনে এসে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, দেশীয় খামারিদের সুরক্ষায় চোরাই পথে পশু আসা ঠেকাতে তৎপর বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।অনিয়ম ও জাল টাকা প্রতিরোধেও সরকারের বিভিন্ন সংস্থা হাটে হাটে তৎপর রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
Go to News Site