Collector
ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার | Collector
ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
Somoy TV

ফরিদপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) মো. সোহেল মিয়া জানান, সকালে মহাসড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।আরও পড়ুন: বিয়ে ও চাকরির প্রলোভনে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কোনো অজ্ঞাত গাড়ির চাপায়, নাকি হত্যা করে ফেলে রাখা হয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Go to News Site