Somoy TV
বিগত ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ ১৭ বছরের বেশি সময়ে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (প্রশাসন-১ শাখা) থেকে সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়। ১২ মে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তারের সই করা এই আদেশটি ‘একই নম্বর ও তারিখে প্রতিস্থাপিত’ হিসেবে জারি করা হয়েছে।অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে (পমূপ)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা-১ অধিশাখা) মো. সামছুল ইসলাম। আর পড়ুন: কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে ঠিকাদারের ধাওয়াকমিটির অন্য সদস্যরা হলেন: স্থানীয় সরকার বিভাগের উপসচিব (জেলা পরিষদ শাখা) খোন্দকার ফরহাদ আহমদ, উপসচিব (সিটি করপোরেশন-১) মো. রবিউল ইসলাম, সিনিয়র সহকারী সচিব (পাস-৩) মোছা. আকতারুন নেছা, সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) তাহমিনা আক্তার এবং সিনিয়র সহকারী সচিব (উন্নয়ন-২) এ বি এম আরিফুল ইসলাম।অফিস আদেশে কমিটির জন্য তিনটি সুনির্দিষ্ট কার্যপরিধি (টিওআর) নির্ধারণ করে দেয়া হয়েছে। এগুলো হলো:১. কমিটিকে ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সময়কালে স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, সে বিষয়ে আগামী ৬০ দিনের মধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করতে হবে।২. প্রতিবেদন প্রস্তুতকালে কমিটিকে যথাসম্ভব প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহ করতে হবে।৩. কমিটি কাজের সুবিধার্থে প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে।
Go to News Site