Somoy TV
শনিবার (২৩ মে) ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা পশ্চিম ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর বন্ধের ঘোষণা দেয়া হয়।একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তিতে পৌঁছানোর কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, তেহরানের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের পশ্চিমাঞ্চলে অবস্থিত বিমানবন্দরগুলোতে সকল বেসামরিক ফ্লাইটের অনুমতি স্থগিত করা হয়েছে। আরও পড়ুন:ইরান যুদ্ধের মধ্যস্থতায় কাতার, তেহরানে বিশেষ প্রতিনিধিদলতেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনি বিমানবন্দরের পাশাপাশি ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দরসহ সারাদেশে মাত্র আটটি বিমানবন্দর চালু রয়েছে। এমনকি সেই বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের আলোতে সীমাবদ্ধ করা হয়েছে, এবং বিমান সংস্থাগুলোকে প্রতিটি ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল সংস্থা থেকে নতুন করে অনুমোদন নিতে হচ্ছে।আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও সামরিক সংঘাতের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার মধ্যেই এই পদক্ষেপগুলো নেয়া হলো। আরও পড়ুন:যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত: রিপোর্ট অ্যাক্সিওস এবং সিবিএস নিউজ শুক্রবার জানিয়েছে, মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন হামলা চালানোর কথা বিবেচনা করছে, অন্যদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে থাকার জন্য তার সাপ্তাহিক কর্মসূচি পরিবর্তন করেছেন, যা পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে। সূত্র: গালফ নিউজ
Go to News Site