Collector
সময় রাশিয়ার অনুকূলে নেই, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুতিনের চাপ বাড়াচ্ছে: ইউরোপীয় কর্মকর্তা | Collector
সময় রাশিয়ার অনুকূলে নেই, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুতিনের চাপ বাড়াচ্ছে: ইউরোপীয় কর্মকর্তা
Somoy TV

সময় রাশিয়ার অনুকূলে নেই, যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি পুতিনের চাপ বাড়াচ্ছে: ইউরোপীয় কর্মকর্তা

যুদ্ধক্ষেত্রে অচলাবস্থা এবং দেশে ক্রমবর্ধমান সমস্যার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাবনা কমে যাচ্ছে। সিএনএন-কে এমন কথা জানিয়েছেন এক ইউরোপীয় গোয়েন্দা প্রধান।আগামী চার-পাঁচ মাসের মধ্যে পুতিন হয়তো আর শক্তিশালী অবস্থান থেকে আলোচনা করতে পারবেন না, তাল্লিনে গোয়েন্দা সংস্থাটির সদর দপ্তরে এক সাক্ষাৎকারে এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান কাউপো রোজিন এ কথা বলেন। রোজিন পুতিনের ওপর থাকা অর্থনৈতিক, সামরিক ও সামাজিক চাপের বিস্তারিত বিবরণ দিয়েছেন, যা তাকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতে পারে। তিনি বলেন, ‘সময় রাশিয়ার পক্ষে নেই।’ আরও পড়ুন:রোমে মেলোনি-মোদির বন্ধুত্ব, সামাজিক মাধ্যমে আবারও ভাইরাল দুই নেতা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এস্তোনিয়া এখন ন্যাটোর একটি নজরদারি কেন্দ্র, এবং রোজিন তার কর্মজীবনের বেশিরভাগ সময় দেশটির এই কর্তৃত্বপরায়ণ ও বৈরী প্রতিবেশীর অভ্যন্তরীণ ঘটনাবলী বিশ্লেষণ করে কাটান। রোজিন বলেন, ‘আমি আর পূর্ণ জয়ের কথা শুনছি না। (ক্রেমলিনের) লোকেরা স্বীকার করে যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না, মস্কো যতজন সৈন্য নিয়োগ করতে পারছে, তার চেয়ে বেশি সৈন্য হারাচ্ছে।’এদিকে, ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) এবং অন্যান্যদের বিশ্লেষকদের মতে, জানুয়ারি পর্যন্ত বিগত দুই বছরে রুশ বাহিনী দৈনিক গড়ে ৭০ মিটার (২৩০ ফুট) অগ্রসর হয়েছে এবং প্রতিদিন প্রায় ১,০০০ সৈন্য নিহত বা আহত হয়েছেন। এমনকি সেই অতি ক্ষুদ্র অগ্রগতিগুলোও এ বছর থমকে গেছে। এতে আরও বলা হয়। এমনকি গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ‘রুশরা প্রতি মাসে ১৫-২০ হাজার সৈন্য হারাচ্ছে। আহত নয়, নিহত।’ অন্যদিকে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, এপ্রিলে ৩৫,২০৩ জন রুশ সৈন্য নিহত বা গুরুতরভাবে আহত হয়েছেন, যা আগের দুই মাসের প্রতিটির মতোই। আরও পড়ুন:বেইজিং বৈঠক: চীন-রাশিয়া সম্পর্কের প্রশংসা দুই নেতার, আলোচনায় থাকবে জ্বালানি খাত সিএনএন উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মস্কো ও কিয়েভ সরকারি পরিসংখ্যান প্রকাশ করা থেকে বিরত থাকছে।

Go to News Site