Collector
প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ফার্নান্দেজ | Collector
প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ফার্নান্দেজ
Somoy TV

প্রিমিয়ার লিগের মৌসুমসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

রোববারের ব্রাইটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের শেষ ম্যাচটি ব্রুনো ফার্নান্দেজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার পর্তুগিজ ফুটবলার চাইলে তার কাছে এর তেমন গুরুত্ব নাও থাকতে পারে। এই ম্যাচে একটি অ্যাসিস্ট করতে পারলেই প্রিমিয়ার লিগে বিশ্ব রেকর্ড গড়ে ফেলবেন তিনি।ব্রাইটনের বিপক্ষে অ্যাসিস্ট করতে পারলেই ফার্নান্দেজ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টদাতা বনে যাবেন। তাহলে তার অ্যাসিস্টসংখ্যা হবে ২১। ২০ অ্যাসিস্ট করে এখন কেভিন ডি ব্রুইনা ও থিয়েরি অঁরির পাশে বসে আছেন।রেকর্ডে ভাগ বসিয়েই ফার্নান্দেজ দারুণ একটি সুখবর পেয়েছেন। মৌসুমজুড়ে ২৮ গোলে অবদান রাখা এই মিডফিল্ডার প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। শনিবার (২৩ মে) লিগ কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে। সেরা হওয়ার দৌড়ে তিনি হারিয়েছেন আর্সেনালের গ্যাব্রিয়েল, ডেভিড রায়া, ডেকলাইন রাইস, ম্যানচেস্টার সিটির আরলিং হল্যান্ড, অ্যান্তোনিও সেমেনিও, ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো ও নটিংহ্যামের মরগ্যান গিবসকে।আরও পড়ুন: আঙুল ভাঙলো মার্টিনেজের, বিশ্বকাপে কি খেলতে পারবেনঅনেকটা ফার্নান্দেজের কাঁধে চড়েই ম্যানচেস্টার ইউনাইটেড দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট অর্জন করা এই দলটি যদি ব্রাইটনের বিপক্ষে হেরেও যায়, তবুও সেরা তিনেই থাকবে। তাদের সামনের দুই দল লিগ জয়ী আর্সেনাল ও রানার্সআপ ম্যানচেস্টার সিটি।ফার্নান্দেজ সম্প্রতি জিতেছেন ইউনাইটেডের ও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। ম্যানচেস্টারের হয়ে ২০১০ সালে সবশেষ ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার জিতেছিলেন ওয়েইন রুনি।

Go to News Site