Collector
৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কিনছে সরকার | Collector
৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কিনছে সরকার
Jagonews24

৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কিনছে সরকার

দেশের কৃষি খাতে সার সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৬৮৯ কোটি টাকার সার কেনার দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৫৪ কোটি ৫২ লাখ ৬৬ হাজার ৫৬২ টাকা ৫০ পয়সা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৮ দশমিক ৩৭৫ মার্কিন ডলার। যার মধ্যে এফওবি (ফ্রেইট অন বোর্ড) মূল্য ৬৮৩ দশমিক ৩৭৫ ডলার এবং ব্যাগেজ চার্জ ৫ ডলার। এ কেনার জন্য সুপারিশ করা দরদাতা হলো কাফকো। এদিকে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোভিত্তিক ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১২তম (ঐচ্ছিক-চতুর্থ) লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ সার আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৪৩৪ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১০০ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৮১ দশমিক ৬৭ মার্কিন ডলার। এ কেনার জন্য সুপারিশ করা দরদাতা হলো ওসিপি নিউট্রিক্রপস। এমএএস/একিউএফ

Go to News Site