Collector
স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ২৩৩১ কোটি টাকা | Collector
স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ২৩৩১ কোটি টাকা
Jagonews24

স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় ২৩৩১ কোটি টাকা

দেশের জ্বালানি চাহিদা পূরণে স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ২ হাজার ৩৩০ কোটি ৮১ লাখ ৬৪ হাজার ৪৩২ টাকা। শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১৫-১৬ জুন ২০২৬ সময়ের জন্য ২৩তম কার্গো, ২১-২২ জুন সময়ের জন্য ২৪তম কার্গো এবং ২৫-২৬ জুন সময়ের জন্য ২৫তম কার্গো আমদানি করা হবে। সভায় জানানো হয়, দক্ষিণ কোরিয়ার পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এমএএস/এমআইএইচএস

Go to News Site