Collector
বর্তমান ঠিকাদার দিয়ে আরও ছয় মাস পরিচালিত হবে নিউমুরিং টার্মিনাল | Collector
বর্তমান ঠিকাদার দিয়ে আরও ছয় মাস পরিচালিত হবে নিউমুরিং টার্মিনাল
Jagonews24

বর্তমান ঠিকাদার দিয়ে আরও ছয় মাস পরিচালিত হবে নিউমুরিং টার্মিনাল

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বর্তমান ঠিকাদারকে আরও ছয় মাস দায়িত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ঘটনোত্তর অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। আরও পড়ুনছয় মাস নিজস্ব ব্যবস্থাপনায় চলবে নিউমুরিং টার্মিনাল নিউমুরিং টার্মিনালে একদিনে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড  বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের আলোকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) পরিচালনার জন্য চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এ অবস্থায় বর্তমান ঠিকাদারকে একই দর ও শর্তে আরও ছয় মাস অথবা নতুন ঠিকাদার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে রাখার ঘটনোত্তর অনুমোদন দেওয়া হয়েছে।  সভায় জানানো হয়, নতুন ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বন্দর কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘ভিটামিন এ ক্যাপসুল’ (২ লাখ আইইউ) এবং ‘ভিটামিন এ ক্যাপসুল’ (১ লাখ আইইউ) নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয় বা সংগ্রহের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এমএএস/কেএসআর

Go to News Site