Somoy TV
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। হাটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।শনিবার (২৩ মে) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শত বছরের ঐতিহ্যবাহী পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।পরিদর্শনকালে তিনি হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন। এ সময় হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিনের কার্যকারিতা এবং এর মাধ্যমে টাকা পরীক্ষা করার প্রক্রিয়াও তিনি নিজে পর্যবেক্ষণ করেন।আরও পড়ুন: র্যাব ক্যাম্পের পাশেই অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইহাটের সার্বিক নিরাপত্তা নিয়ে মাদারীপুর র্যাব-৮-এর কমান্ডার মীর মনির হোসেন বলেন, 'পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো কুচক্রী মহলের তৎপরতা রুখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। হাটে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সড়কে নৈরাজ্য ঠেকাতে ২৪ ঘণ্টা র্যাব-৮-এর সদস্যরা নিয়োজিত রয়েছেন।'তিনি আরও বলেন, 'ব্যবসায়ীরা যেন পশু বিক্রি করে তাঁদের কষ্টার্জিত টাকা নিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে বাড়িতে ফিরতে পারেন, সে ব্যাপারে আমাদের বাহিনীর সদস্যরা সর্বোচ্চ তৎপর রয়েছেন।'
Go to News Site