Collector
আবাহনী ও মোহামেডানের দাপুটে জয়, জমে উঠেছে ডিপিএল | Collector
আবাহনী ও মোহামেডানের দাপুটে জয়, জমে উঠেছে ডিপিএল
Somoy TV

আবাহনী ও মোহামেডানের দাপুটে জয়, জমে উঠেছে ডিপিএল

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আজ (২৩ মে) জয় পেয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী ও মোহামেডান। ২৩৭ রানের বিশাল ব্যবধানে গুলশান ক্রিকেট ক্লাবকে হারিয়েছে মোহামেডান। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৯ উইকেটে হারিয়েছে আবাহনী।বিকেএসপির ৪ নম্বর মাঠে আজ গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪৫ রানের পাহাড়সম স্কোর দাঁড় করে মোহামেডান। জবাব দিতে নেমে ৩৩ ওভার ২ বলে ১০৮ রানে গুটিয়ে যায় গুলশান। ব্যাট হাতে মোহামেডানের হয়ে ৭৭ বলে ৮৬ রান করেন অধিনায়ক তাওহীদ হৃদয়। অভিজ্ঞ মুশফিকুর রহিম করেন ৬২ বলে ৭২ রান। ৫১ বলে ৫৫ রান করে আফিফ হোসেন, ২৪ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেন সাইফউদ্দিন।বল হাতে মোহামেডানের হয়ে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। আরেক স্পিনার তানভীর ইসলাম পেয়েছেন ৪ উইকেট৷ইউল্যাবের মাঠে শুরুতে বোলিং করে অগ্রনী ব্যাংককে ১৭৮ রানে অলআউট করে আবাহনী। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন নাসির হোসেন। দুটো করে উইকেট নিয়েছেন রোহনাত দৌলা বর্ষণ, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন এবং মাহফুজুর রাব্বি। জবাব দিতে নেমে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ১৮ ওভার ২ বল হাতে রেখেই জয় পেয়ে যায় আবাহনী। ৯০ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত। ৮৬ বলে ৫৬ রান করে অপরাজিত ছিলেন মাহিদুল অঙ্কন।আরও পড়ুন: লঙ্কা প্রিমিয়ার লিগের একই দলে সাকিব-তাসকিনএর ফলে ৭ ম্যাচের ৬টিতে জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। অন্যদিকে, ৭ ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে আবাহনী। উল্লেখ্য, রাউন্ড-রবিন লিগ শেষে শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।আবাহনী-মোহামেডানের জয়ের দিনে ফাইনালের দৌড়ে থাকা প্রাইম ব্যাংক হেরেছে। পিকেএসপিতে সিটি ক্লাবের কাছে ১৯ রানে হেরেছে দলটি। এই হারে ৭ ম্যাচে আবাহনীর সমান ১০ পয়েন্ট হলো প্রাইমের। তবে নেট রান রেটে পিছিয়ে থেকে তিনে নেমে গেছে দলটি। ফাইনালের লড়াইয়েও কিছুটা পিছিয়ে গেল তারা।অন্যদিকে, মিরপুরে গাজী গ্রুপকে হারিয়ে আবাহনী-প্রাইমের সমান ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ফলে বলাই যায়, বাকি ৪ ম্যাচে জমে উঠতে যাচ্ছে ফাইনালের লড়াই।

Go to News Site