Collector
ঢাকার কোরবানির হাটগুলোতে ভেটেরিনারি সেবা দিচ্ছেন শেকৃবি শিক্ষার্থীরা | Collector
ঢাকার কোরবানির হাটগুলোতে ভেটেরিনারি সেবা দিচ্ছেন শেকৃবি শিক্ষার্থীরা
Jagonews24

ঢাকার কোরবানির হাটগুলোতে ভেটেরিনারি সেবা দিচ্ছেন শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি চিকিৎসা সেবা দিচ্ছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। গাবতলী, পলিটেকনিক ইনস্টিটিউট হাট, দিয়াবাড়ি, ইস্টার্ন হাউজিংসহ বিভিন্ন হাটে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন।   শনিবার (২৩ মে) শুরু হওয়া এ সেবা কার্যক্রম চলবে ২৬ মে পর্যন্ত। এসব পশুর হাটে শেকৃবির ৫৪ জন শিক্ষার্থী ইন্টার্ন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।   আরও পড়ুন৪ মণের গরু হাঁকা হচ্ছে ১ লাখ ৪০ হাজার টাকা, শুরু হয়নি বেচাকেনা হাট ঘুরে দাম যাচাই করছেন ক্রেতারা, ছোট-মাঝারি গরুতেই বেশি আগ্রহ  হাটে দায়িত্ব পালনকারী শেকৃবি শিক্ষার্থী রাবেয়া আক্তার বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পশুর হাটগুলোতে কাজ করার সুযোগ পাওয়া আমাদের জন্য বড় অভিজ্ঞতা। আমরা পশুর প্রাথমিক চিকিৎসা দিচ্ছি এবং খামারিদের সচেতন করার চেষ্টা করছি। বিশেষ করে নিরাপদ প্রাণী ব্যবস্থাপনা, খাদ্য ও পানির সঠিক ব্যবহার নিয়ে পরামর্শ দিচ্ছি।   তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে তারা প্রাণিসেবা নিশ্চিত করতে কাজ করছেন এবং নিরাপদ কোরবানির ঈদ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।   এমডিএসএ/কেএসআর

Go to News Site