Collector
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫ | Collector
সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫
Somoy TV

সুনামগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (২৩ মে) সকালে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমরতল গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়, সকালে ঝগড়ার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এতে দুই গ্রামের মানুষ লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রণক্ষেত্রে পরিণত হয়।আরও পড়ুন: মধ্যরাতে রণক্ষেত্র গাজীপুরএ সময় উভয় পক্ষের ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

Go to News Site