Collector
বৃষ্টি হলেই ডুবে রাজধানীর সড়ক, সমাধান কী? | Collector
বৃষ্টি হলেই ডুবে রাজধানীর সড়ক, সমাধান কী?
Somoy TV

বৃষ্টি হলেই ডুবে রাজধানীর সড়ক, সমাধান কী?

বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানীর সড়ক, বাড়ে নগরবাসীর দুর্ভোগ। একইসঙ্গে জলাবদ্ধতায় বাড়ে ডেঙ্গুর ঝুঁকি। এমন বাস্তবতায় নাগরিক সংলাপে বিশেষজ্ঞরা বলেছেন, খাল পুনরুদ্ধার করে নদীর সঙ্গে সংযোগ স্থাপন, দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যান এবং জনগণের সচেতন অংশগ্রহণ ছাড়া এর স্থায়ী সমাধান সম্ভব নয়।ঢাকার জলাবদ্ধতা এক চরম ভোগান্তির নাম। সামান্য বৃষ্টি হলেই সড়ক তলিয়ে যাওয়া নগরবাসীর আজীবনের দুর্ভোগ। অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য জমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়া এবং খানাখন্দের কারণে সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর জলাবদ্ধতা থেকেই হয় ডেঙ্গুর প্রকোপ। এমন বাস্তবতায় শনিবার (২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার সিরডাপ মিলনায়তনে ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক এক নাগরিক সংলাপের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। এতে আলোচনা হয় ঢাকার জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে। এ সময় খালগুলোকে পুনরুদ্ধার করে নদীর সঙ্গে সংযোগ করা না গেলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন বক্তারা। আরও পড়ুন: ভেজা ধান নিয়ে বিপাকে কৃষক ও মিলাররা ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, ‘বৃষ্টির পানি নামতে না পারার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। নদীর প্রবাহও হারিয়েছি।’ এ সংকট থেকে উত্তরণে পরিকল্পনা ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে একটি রোডম্যাপ প্রয়োজন বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এ বিষয়ে বিআইপির নগর পরিকল্পনাবিদ শেখ মেহেদী আহসান বলেন, নগর পরিকল্পনা বলি, জলাবদ্ধতা বলি, এডিস মশা বলি-- এগুলো স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ কাজ। তাদের সেবা ঠিক মতো হলে সমাধান করা সম্ভব। আমরা নালা পরিষ্কার করি, জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করি, তাহলে আশপাশের অনেক এলাকা সুরক্ষিত হয়ে যায়। জনগণ ও সরকার যদি একসঙ্গে কাজ করে তাহলে জলাবদ্ধতা ও মশার সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে মন্তব্য করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। আরও পড়ুন: জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার করা ছাড়া কোনো বিকল্প নেই: ডিএনসিসি তিনি বলেন, ‘জনগণ ৫০ শতাংশ দায়িত্ব পালন করে, আর সিটি করপোরেশন বা সরকার বাকি ৫০ শতাংশ কাজ করে, তাহলে এ নগরকে মানসম্মত নগরে রূপান্তরিত করতে সক্ষম হব।’ মাস্টার প্ল্যানের মাধ্যমে ঢাকাকে একটি কার্যকর সিস্টেমের মধ্যে আনতে হবে বলেও জানান দক্ষিণের প্রশাসক।

Go to News Site