Collector
ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ | Collector
ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ
Somoy TV

ঈদুল আজহার ছুটি কমালো পশ্চিমবঙ্গ

ঈদুল আজহা উপলক্ষে দু’দিনের পরিবর্তে এক দিন ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর আগে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই ঈদে দু’দিন ছুটি ছিল। নতুন সরকার সেই বিজ্ঞপ্তিতে কিছুটা পরিবর্তন করল।প্রশাসনিক কেন্দ্র নবান্ন জানিয়েছে, ঈদ পালনের দিন বদলে যাওয়ায় ছুটির দিনও বদলানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে (মঙ্গলবার এবং বুধবার) ঈদুল আজহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে ঈদ পালন করা হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে। ঈদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে। ওই দু’দিন, অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার সাধারণ কাজের দিন হিসাবেই গণ্য হবে।’ আরও পড়ুন:এত কম সময়ে ভারতে কিভাবে আলোড়ন তুলল জেন-জিদের ‘ককরোচ জনতা পার্টি’ পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পিকে মিশ্রের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি ২০৭টি আসনে জয় পেয়েছে। তৃণমূল জিতেছে ৮০টি কেন্দ্রে। পশ্চিমবঙ্গে এই প্রথম সরকার গঠন করেছে বিজেপি। সূত্র: আনন্দবাজার

Go to News Site