Collector
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও হজযাত্রীর সংখ্যা ২০২৫ সালের তুলনায় বেড়েছে | Collector
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও হজযাত্রীর সংখ্যা ২০২৫ সালের তুলনায় বেড়েছে
Jagonews24

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও হজযাত্রীর সংখ্যা ২০২৫ সালের তুলনায় বেড়েছে

আসন্ন হজ উপলক্ষে বিদেশ থেকে এরই মধ্যে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও এ সংখ্যা গত বছরের আন্তর্জাতিক হজযাত্রীর সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ফেব্রুয়ারির শেষদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতে তেহরান সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার নির্দেশ দেয়। এর ফলে ব্যাপক বিমান চলাচল ব্যাহত হয় এবং ভ্রমণ খরচও বেড়ে যায়। সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের বড় বড় উপসাগরীয় এয়ারলাইন্সগুলো কয়েক সপ্তাহের আকাশপথ বন্ধ ও ফ্লাইট বাতিলের পর দ্রুত তাদের কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চালায়। এসব জটিলতার পরও হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সৌদি আরবে আসা অব্যাহত রেখেছেন। সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ আল-মুরাব্বা শুক্রবার ৯ (২২ মে) এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশ থেকে আগত হজযাত্রীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে। আগামী দুই দিনেও বিদেশ থেকে আরও হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হজের মূল কার্যক্রম শুরু হবে। গত বছর হজে মোট হাজির সংখ্যা ছিল ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন। এর মধ্যে বিদেশি হাজি ছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ। সূত্র: ডন এমএসএম

Go to News Site