Collector
মাদারীপুরে আবাসিক হোটেলে অভিযান, অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার | Collector
মাদারীপুরে আবাসিক হোটেলে অভিযান, অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার
Somoy TV

মাদারীপুরে আবাসিক হোটেলে অভিযান, অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুরে আবাসিক হোটেল থেকে অজ্ঞানপার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।শনিবার (২৩ মে) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) ফারিহা রফিক ভাবনা।গ্রেফতাররা হলেন: ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা ও মাদারীপুর সদর উপজেলার এলাকার চরমুগুগরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।আরও পড়ুন: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে জবি শিক্ষার্থী প্রসেনজিৎ ঢাকা মেডিকেলে ভর্তিসংবাদ সম্মেলনে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে গরু ক্রয়-বিক্রয় করতে আসা ব্যক্তিদের টার্গেট করে তাদের অজ্ঞান করে টাকা পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নামে অজ্ঞান পার্টির একটি চক্র।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (২২ মে) ভোরে নতুন শহর এলাকার একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টি তিন সদস্যকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ মধু, হালুয়া, সরিষার তেল, কালো কালি, সাদা স্কচটেপ, পলিথিন ব্যাগ, সেকারিন ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।আরও পড়ুন: ঢাকা বিমানবন্দর থেকে অজ্ঞান পার্টির মূলহোতা তাজুল আটকএই ঘটনায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলন শেষে তাদের আদালতে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া এ চক্রের বাকি সদস্যদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।পুলিশ আরও জানায়, আটকদের মধ্যে কালাম হোসেনের বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা, জাহাঙ্গীর মোল্লার বিরুদ্ধে রয়েছে ৭টি ও জাকির হাওলাদারের বিরুদ্ধে রয়েছে ৪টি মামলা রয়েছে।

Go to News Site