Collector
খুলনায় র‍্যাবের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নিলো জনতা | Collector
খুলনায় র‍্যাবের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নিলো জনতা
Somoy TV

খুলনায় র‍্যাবের কাছ থেকে দুই আসামিকে ছিনিয়ে নিলো জনতা

খুলনার দাকোপে দুই ব্যক্তিকে গ্রেফতারের পর র‍্যাবের হাত থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় জনতা।শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার পানখালী ইউনিয়নের খোনা গ্রামে এ ঘটনা ঘটে। র‍্যাব জানায়, এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করার পরে স্থানীয় জনতা জোরপূর্বক তাদের ছিনিয়ে নেয়। স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ডের খাস জমিতে ঘের নিয়ে বিরোধ রয়েছে দুই গ্রুপের মধ্যে। এর আগে সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনায় দাকোপ থানায় মামলা করে আব্দুল্লাহ ফকির। মামলার প্রতিবাদে এদিন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে অপর পক্ষ। মানববন্ধনের আগে বাজার থেকে রসুল গাজী ও ফারুক নামে দুইজনকে র‌্যাব গ্রেফতার করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বর্তমানে র‍্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।আরও পড়ুন: খুলনায় ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারপরবর্তীতে যৌথ অভিযানে আসামিদের পুনরায় গ্রেফতার করা হয়। দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

Go to News Site