Jagonews24
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু এ তথ্য নিশ্চিত করেছেন। ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য এবং বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। আরও পড়ুনএক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে রামিসাকে ধর্ষণের ডিএনএ রিপোর্ট হস্তান্তর করেছে সিআইডি ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং পরে বিএম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এফএইচ/কেএসআর
Go to News Site