Collector
সৌদি লিগ জয়ের পর রোনালদোকে খোঁচা দিলো রায়ানএয়ার | Collector
সৌদি লিগ জয়ের পর রোনালদোকে খোঁচা দিলো রায়ানএয়ার
Jagonews24

সৌদি লিগ জয়ের পর রোনালদোকে খোঁচা দিলো রায়ানএয়ার

ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে মজার মন্তব্য করে আবারও আলোচনায় বাজেট এয়ারলাইন রায়ানএয়ার। সদ্যই আল নাসরের জার্সিতে নিজের ক্যারিয়ারের প্রথম সৌদি প্রো লিগের শিরোপা জিতেছেন রোনালদো। গতকাল রোনালদোর জোড়া গোলে ১১তম লিগ শিরোপা জিতেছে আল নাসর। লিগ সাফল্যের পর রায়ানএয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতুক করে লিখেছে, ‘তোমার কি কোনো সতীর্থ নেই?’ যা মূলত রোনালদোর এককভাবে গোল করার স্টাইলকে ইঙ্গিত করে। মন্তব্যটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক হাস্যরসের জন্ম দেয়। অন্যদিকে, এই ম্যাচে আল নাসর দামাক এফসিকে ৪-১ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে, যেখানে রোনালদো জোড়া গোল করেন এবং অসাধারণ পারফরম্যান্স দেখান। ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তিনি সৌদি ফুটবলে যোগ দেন এবং তখন থেকেই আল নাসরের মূল তারকা হিসেবে খেলছেন। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে ১২৯টির বেশি গোল করেছেন এবং সৌদি প্রো লিগে ১০০ গোলের মাইলফলকও ছুঁয়েছেন। এই শিরোপা তার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর এটি তার প্রথম বড় ঘরোয়া ট্রফি। আল নাসরের এই অপেক্ষার অবসান ঘটে দারুণ এক জয় দিয়ে, যখন তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল পেছনে ফেলে শিরোপা দৌড়ে এগিয়ে যায়। এই জয় ক্লাবটির দীর্ঘদিনের শিরোপা খরা দূর করেছে। শেষবার তারা লিগ জিতেছিল ২০১৯ সালে। একই সঙ্গে রোনালদো ক্যারিয়ারকে আরও শক্তিশালী করেছেন। কারণ তিনি প্রমাণ করছেন যে ক্যারিয়ারের শেষ পর্যায়েও চাপের মুহূর্তে পারফর্ম করা তার অভ্যাস। রোনালদোর এই সাফল্য সৌদি আরবের ফুটবলের দ্রুত পরিবর্তনের সাথেও ঘনিষ্ঠভাবে যুক্ত। দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সহায়তায় সৌদি প্রো লিগ ব্যাপকভাবে উন্নত হয়েছে এবং অনেক বিশ্বমানের খেলোয়াড়কে আকর্ষণ করেছে। সৌদি প্রো লিগে এখন করিম বেনজেমা, এন\'গোলো কান্তে, সাদিও মানে, রিয়াদ মাহরেজ এবং নেইমার জুনিয়রের মতো বিশ্বমানের খেলোয়াড়রাও খেলছেন, যা লিগের মান ও জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। আইএন

Go to News Site