Somoy TV
দিনাজপুরে ঘোড়াঘাটে স্ত্রীর ওপর অভিমান করে রনি চন্দ্র (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার ( ২৩ মে) বিকাল ৫টার দিকে উপজেলার কালুপাড়া পিটুলি গাছা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রনি চন্দ্র ওই এলাকার মিলন চন্দ্রের ছেলে। রনি চন্দ্র কৃষি কাজের সঙ্গে জড়িত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় বিয়ে করেন রনি চন্দ্র। এক মাস আগে স্ত্রী রাগ করে বাবার বাসায় চলে যান। পরে তিনি আর ফিরে আসেননি। এরমধ্যে বহুবার স্ত্রীকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন রনি। এ সময় স্ত্রী ফেরত না আসায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।আরও পড়ুন: দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করতে সন্তানকে গলা কেটে হত্যাশনিবার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে রনির ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আগামীকাল রোববার (২৪ মে) মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
Go to News Site