Collector
মিরসরাইয়ে কোরবানির হাটের আকর্ষণ ‘কালো পাহাড়’, দাম ৭ লাখ | Collector
মিরসরাইয়ে কোরবানির হাটের আকর্ষণ ‘কালো পাহাড়’, দাম ৭ লাখ
Jagonews24

মিরসরাইয়ে কোরবানির হাটের আকর্ষণ ‘কালো পাহাড়’, দাম ৭ লাখ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নজর কেড়েছে বিশাল আকৃতির একটি ফ্রিজিয়ান জাতের গরু ‌‘কালো পাহাড়’। শনিবার (২৩ মে) বিক্রির আশায় বড়তাকিয়া কোরবানির পশুর হাটে নিয়ে আসেন খামারি আবুল কাশেম (৫০)। ২০ মণ ওজনের গরুটির দাম হাঁকিয়েছেন ৭ লাখ টাকা। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ক্রেতারা সর্বোচ্চ সাড়ে ৪ লাখ টাকা দাম বললেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুর রশি ছাড়েননি তিনি। হাটে আসা ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে গরুটি। কেউ দাম জিজ্ঞেস করছেন, কেউ আবার ছবি ও ভিডিও ধারণ করছেন। বিক্রেতা আবুল কাশেম বলেন, অনেক যত্ন করে গরুটি লালন-পালন করেছি। কোনো ধরনের ক্ষতিকর কীটনাশক ব্যবহার করিনি। কাঁচা ও শুকনো খড়, ভুসি ও খৈলসহ প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছি। আশা করছি ভালো দামেই বিক্রি করতে পারবো। গরুটির ওজন ২০ মণ হবে। এম মাঈন উদ্দিন/এনএইচআর/এমএস

Go to News Site