Collector
চট্টগ্রাম চেম্বারে ১২ বছর পর ভোট, ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেল জয়ী | Collector
চট্টগ্রাম চেম্বারে ১২ বছর পর ভোট, ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেল জয়ী
Somoy TV

চট্টগ্রাম চেম্বারে ১২ বছর পর ভোট, ইউনাইটেড বিজনেস ফোরামের পূর্ণ প্যানেল জয়ী

দেশের অন্যতম শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম পিসি অ্যান্ড ইন্ডাস্ট্রি (চট্টগ্রাম চেম্বার)-এ দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় পর ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছেন ব্যবসায়ীরা। আজ শনিবার নগরীর আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে ব্যবসায়ী ঐক্য পরিষদ ‘ইউনাইটেড বিজনেস ফোরাম’-এর প্রার্থীরা পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগম জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। গণনা শেষে ইউনাইটেড বিজনেস ফোরামের পুরো প্যানেল বিজয়ী হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।চেম্বার সূত্র জানায়, এবারের নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১২টি এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩টি করে মোট ৬টি পদে একক প্রার্থী থাকায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।অর্ডিনারি গ্রুপের ১২ এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ট্রেড ও টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনটি করে ছয়টি পদে ছয়জন প্রার্থী ছিলেন; ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্ডিনারি গ্রুপের ১২টি পদে ভোট পড়েছে এক হাজার ৮৪৩, যা মোট ভোটের ৪৬ শতাংশ। অ্যাসোসিয়েট গ্রুপের ছয় পদে ভোট পড়েছে ৮৮২টি; যা মোট ভোটের ৩১ দশমিক ৯৮ শতাংশ। অর্ডিনারি গ্রুপে নির্বাচিত হলেন- মো. আমজাদ হোসাইন চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির, আবু হায়দার চৌধুরী, মোহাম্মদ শফিউল আলম, এএসএম ইসমাইল খান, মো. গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হাবিবুর রহমান, শহিদুল আলম।আরও পড়ুন: বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৪ জনঅ্যাসোসিয়েট গ্রুপের মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ মশিউল আলম স্বপন, সরোয়ার আলম খান, মো. জাহিদুল হাসান, মো. নুরুল ইসলাম ও মো. সেলিম নুর।ট্রেড গ্রুপের মোহাম্মদ আমিরুল হক (প্যানেল লিডার), এসএম সাইফুল আলম ও মোহাম্মদ আকতার পারভেজ, টাউন অ্যাসোসিয়েশনের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, মোহাম্মদ মনির উদ্দিন ও আফসার হাসান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Go to News Site