Collector
পে স্কেল: কাটছাঁটের পর যত টাকা লাগছে | Collector
পে স্কেল: কাটছাঁটের পর যত টাকা লাগছে
Somoy TV

পে স্কেল: কাটছাঁটের পর যত টাকা লাগছে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে একটি সমন্বিত পরিকল্পনা নেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ওই বৈঠকের পর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাব পুনর্বিন্যাস করা হয়েছে।জানা গেছে, পূর্ণাঙ্গ পে স্কেল একবারে কার্যকর করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকা প্রয়োজন হত। কিন্তু বর্তমান অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং বাজেট বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রস্তাব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। নীতিনির্ধারকরা বলছেন, সরকারি চাকরিজীবীদের জন্য বর্তমানে কার্যকর থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন পে-স্কেলের সঙ্গে সমন্বয় করার পরিকল্পনাও আলোচনায় গুরুত্ব পেয়েছে। ফলে সরকারের আর্থিক চাপ তুলনামূলক কম হবে। আরও পড়ুন: পে স্কেল: আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেও আসতে পারে নির্দেশনা জানা যায়, নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে। ওপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন। একইসঙ্গে কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন। সূত্র জানায়, নবম পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার ছাড়াও শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একইসঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নির্দেশনা আসতে পারে। এ ছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে বিশেষ সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। আরও পড়ুন: পে স্কেল: নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য সুখবর নতুন পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক প্রত্যাশা রয়েছে। নবম জাতীয় এ পে স্কেল বাস্তবায়ন শুরু হবে আগামী ১ জুলাই থেকে।

Go to News Site