Collector
গোলময় মৌসুমের শেষ বিকেল, সৌরভের চার ডরিয়েলটনের জোড়া | Collector
গোলময় মৌসুমের শেষ বিকেল, সৌরভের চার ডরিয়েলটনের জোড়া
Jagonews24

গোলময় মৌসুমের শেষ বিকেল, সৌরভের চার ডরিয়েলটনের জোড়া

এক ম্যাচ হাতে রেখে বসুন্ধরা কিংসের শিরোপা জয়ের পর বাংলাদেশ ফুটবল লিগের আকর্ষণ বলতে ছিল শুধু রানার্সআপ দলের নাম জানা। দ্বিতীয় হওয়ার দৌড়ে আবাহনীর প্রতিদ্বন্দী ছিল ফর্টিস এফসি। শনিবার লিগের শেষ রাউন্ডে আবাহনীর জয় আর ফর্টিসের ড্রয়ে অবস্থান থাকে গতবারের মতোই। আবাহনী এবারও রানার্সআপ হয়ে শেষ করেছে বাংলাদেশ ফুটবল লিগ। শনিবার লিগের শেষ রাউন্ডে হয়েছে সবগুলো ম্যাচ। অর্থাৎ ৫ টি। শেষ বিকেলটা গোলময় হয়েই থাকলো। ৫ ম্যাচে গোল হয়েছে ১৮ টি। একটি হ্যাটট্রিকও আছে। মোহামেডানের তরুণ ফরোয়ার্ড সৌরভ দেওয়ান চার গোল করেছেন শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে। আবাহনী ৪-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে। মোহামেডান ৫-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে এবং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে পিডব্লিউডির বিপক্ষে এবং রহমতগঞ্জ গোলশূন্য ড্র করেছে পুলিশ এফসির বিপক্ষে। ঘরের মাঠে ইয়ংমেন্স ক্লাবকে হারিয়ে আনুষ্ঠানিক শিরোপা উদযাপন করেছে বসুন্ধরা কিংস। এ দিন ক্লাবটির হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। ২০১৮ সালে শীর্ষ লিগে নাম লেখানোর পর এই নিয়ে ষষ্ঠবার ট্রফি উঁচিয়ে ধরলো কিংসের খেলোয়াড়-কর্মকর্তারা। এই কীর্তিতে তারা ছুঁয়ে ফেলেছে আবাহনীকে। দুই দলেরই এখন লিগ ট্রফির সংখ্যা ৬। ১৮ ম্যাচের লিগ শেষ পয়েন্ট টেবিলে চোখ বুলানো যাক। শীর্ষে কিংস, তাদের নিচে আবাহনী, ফর্টিস, বাংলাদেশ পুলিশ। শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও পাঁচে মোহামেডান। শিরোপা হাতছাড়া করে টেবিলের মাঝামাঝিতে থেকে লিগ শেষ করলো মোহামেডান। ছয়ে রহমতগঞ্জ, সাতে ব্রাদার্স, আটে থেকে পিডব্লিউডি রেলিগেশন সেভ করেছে। নেমে গেছে আরামবাগ ও ইয়ংমেন্স ক্লাব। পরশি ক্লাব দুটি ৯ ও ১০ নম্বর হয়ে গলাগলি ধরে নেমে গেলো বাংলাদেশ ফুটবল লিগ থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে। ব্যক্তিগত নৈপূণ্যে সবাইকে ছাড়িয়ে গেছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন। তিনি ১৯ গোল করে কিংসকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন। দলটি এবার যে ট্রেবল জিতেছে সেই কৃতিত্ব অনেকটাই ডরিয়েলটনের। আরআই/আইএন

Go to News Site