Collector
সৌদি আরবের বিশ্বকাপ দলে রোনালদোর ৬ সতীর্থ | Collector
সৌদি আরবের বিশ্বকাপ দলে রোনালদোর ৬ সতীর্থ
Somoy TV

সৌদি আরবের বিশ্বকাপ দলে রোনালদোর ৬ সতীর্থ

বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন সৌদি আরব কোচ জর্জিওস ডোনিস। এরমধ্যে ২৮ জনই সৌদি প্রো লিগে খেলেন।শনিবার (২৩ মে) রিয়াদে এক সংবাদ সম্মেলনে ডোনিস দল ঘোষণা করেন। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নিওমের আলা আল হাজি। ৩০ বছর বয়সি এই খেলোয়াড়ই দলে একমাত্র এমন সদস্য, যার এখনও জাতীয় দলে অভিষেক হয়নি।লঁসের হয়ে ফ্রেঞ্চ কাপ ট্রফি জয়ী প্রথম সৌদি খেলোয়াড় হওয়ার একদিন পর সৌদ আবদুলহামিদকেও দলে রাখা হয়েছে। অন্যদিকে অভিজ্ঞ গোলরক্ষক মোহামেদ আল ওয়াইসই একমাত্র খেলোয়াড় যিনি প্রথম বিভাগ লিগ থেকে দলে এসেছেন। তার ক্লাব আল উলা আজ দিরিয়াহর বিপক্ষে প্লে-অফ ফাইনাল খেলতে নামবে।আরও পড়ুন: অ্যাথলেটদের মধ্যে আয়ে শীর্ষে রোনালদো, মেসির স্থান কোথায়দলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর সতীর্থ ৬ জন। ডিফেন্ডার ও মিডফিল্ডার দুজন করে। গোলরক্ষক ও ফরোয়াড একজন করে।সৌদি আরব স্কোয়াডগোলরক্ষক: মোহামেদ আল ওয়াইস, নাওয়াফ আল আকিদি, আহমেদ আল কাসার, আবদুলকুদুস আতিয়াহ।ডিফেন্ডার: আবদুলেলাহ আল আমরি, হাসান তামবাকতি, জিহাদ থিকরি, আলি লাজামি, হাসান কাদেশ, সৌদ আবদুলহামিদ, মোহামেদ আবু শামাত, আলি মাজরাশি, মোতেব আল হারবি, নাওয়াফ বোশাল, জাকারিয়া হাওয়সাউই।মিডফিল্ডার: মোহমেদ কানো, আবদুল্লাহ আল খাইবারি, জিয়াদ আল জোহানি, নাসের আল দাওসারি, মুসাব আল জুওয়াইর, আলা আল হাজি, সালেম আল দাওসারি, খালিদ আল ঘানাম, আয়মান ইয়াহা, সুলতান মন্দাশ, সালেহ আবু শামাত।ফরোয়াড: ফেরাস আল বুরাইকান, আবদুল্লাহ আল সালেম, সালেহ আল শেহরি, আবদুল্লাহ আল হামদান।

Go to News Site