Collector
আবারও চোট পেয়েছেন নেইমার, ম্যাচ খেলা নিয়ে শঙ্কা | Collector
আবারও চোট পেয়েছেন নেইমার, ম্যাচ খেলা নিয়ে শঙ্কা
Somoy TV

আবারও চোট পেয়েছেন নেইমার, ম্যাচ খেলা নিয়ে শঙ্কা

কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন নেইমার জুনিয়র। তবে দলে ডাক পাওয়ার পর নতুন করে চোট শঙ্কায় নেইমার। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমার খেলতে পারবেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ব্রাজিল দলকে।গত রোববার (১৮ মে) সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে ডান পায়ের কাফে ফোলা ও এডিমায় আক্রান্ত হন ৩৪ বছর বয়সী নেইমার। ক্লাব সান্তোস এখনো আশাবাদী যে, ২৭ মে ব্রাজিল দলের ক্যাম্পে যোগ দেওয়ার মতো ফিট হয়ে উঠবেন নেইমার, যেখানে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দলটি।তবে ইএসপিএনকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নেইমারের ডান কাফের ফোলাভাব খুব একটা সামান্য নয় এবং সুস্থ হতে প্রাথমিকভাবে ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে।এ কারণে ৩১ মে পানামা এবং ৫ জুন মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দুটিতে তার খেলার সম্ভাবনা খুবই কম। ব্রাজিল দলের মেডিকেল স্টাফ নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং ২৭ মে পর্যন্ত অপেক্ষা করে ইনজুরির সর্বশেষ পরিস্থিতি মূল্যায়ন করবে। আরও পড়ুন: সৌদি আরবের বিশ্বকাপ দলে রোনালদোর ৬ সতীর্থআগামী ১৩ জুন ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করবে গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে।ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার। আন্তর্জাতিক পর্যায়ে তার গোল সংখ্যা ৭৯। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি। আরও পড়ুন: অ্যাথলেটদের মধ্যে আয়ে শীর্ষে রোনালদো, মেসির স্থান কোথায়তবু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন তিনি। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ।ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এর আগে নিজের সব স্কোয়াড ঘোষণায় নেইমারকে বাদ দিয়েছিলেন। তিনি বারবার বলেছেন, শতভাগ ফিট না হলে কোনো খেলোয়াড়কে দলে নেবেন না।

Go to News Site