Collector
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুলিবিহীন মরদেহ উদ্ধার | Collector
চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুলিবিহীন মরদেহ উদ্ধার
Jagonews24

চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে খুলিবিহীন মরদেহ উদ্ধার

চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির খুলিবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির মাথা থেকে খুলি আলাদা হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ১১টার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউএসটিসি) ক্যাম্পাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মুখমণ্ডল বিকৃত থাকায় নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি বহিরাগত, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ বড়ুয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এমআরএএইচ/কেএইচকে

Go to News Site