Somoy TV
বাফুফের কোচ ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান থমাস ডুলি বাংলাদেশের কোচ হিসেবে এখনো চূড়ান্ত নন। আগামী মাসে সান ম্যারিনোর বিপক্ষে দলের পারফরম্যান্স দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে। এছাড়া এই মার্কিন কোচকে নিয়োগ দেয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সমালোচনা হলেও সেসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। সবাইকে মাঠের পারফরম্যান্সে নজর রাখতে বললেন সহ-সভাপতি ফাহাদ করিম।একদিন (২২ মে) আগে সমর্থকদের সব সমালোচনা উপেক্ষা করে ঘটা করে ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে কয়েক ঘণ্টার ব্যবধানেই কোচ ইস্যুতে নতুন আলোচনার জন্ম দিলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার ভাষ্যমতে বাংলাদেশের কোচ হিসেবে এখনো চূড়ান্ত নন থমাস ডুলি।আমিনুল বলেন, 'যে কোচটি (থমাস ডুলি) এসেছে, তার ব্যাপারে ইতিমধ্যে বলা হয়েছে, আমরা অন টেস্ট (পরীক্ষামূলক) সামনে যে খেলাটা রয়েছে (সান ম্যারিনোর বিপক্ষে) আমরা দেখব, তারপর ফাইনালি হয়ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে। ইতিমধ্যে বাফুফে সভাপতিকে বলা হয়েছে, আপনারা খোঁজ করতে থাকেন, এরচেয়েও বেটার কাউকে যদি আমরা ভবিষ্যতে পাই, তাকে যেন দ্রুত সময়ের মধ্যে আনা যায় কিনা সে বিষয়ে একটা নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে।' আরও পড়ুন: চূড়ান্ত স্কোয়াড বাছাই করতে আর্জেন্টিনা দলে কাটছাঁট শুরু করেছেন স্ক্যালোনিপ্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একজন আন্তর্জাতিক কোচকে কি এভাবে আনা যায়? বাফুফের সঙ্গেও বা কি চুক্তি হয়েছে ডুলির? তবে সান ম্যারিনো ম্যাচের পরীক্ষায় ডুলি পাশ করলেও বাফুফেকে কোনো আর্থিক সহযোগিতা করবে না ক্রীড়া মন্ত্রণালয়।আমিনুল বলেন, 'কোলম্যানের ক্ষেত্রে আমার কাছে সার্বিক সহযোগিতা চেয়েছিল, সে বিষয়ে আমি এগ্রিও করেছিলাম। কিন্তু থমাস ডুলির জন্য বাফুফে কোনো সহয়তা চায়নি।'থমাস ডুলিকে কোচ করা নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন ফুটবল সমর্থকরা। বাফুফের সামনেও হয়েছে মানববন্ধন। তবে এসবে গা ভাসাচ্ছে না ফেডারেশন। মাঠের পারফরম্যান্সের দিকে নজর রাখতে বললেন সহ-সভাপতি ফাহাদ করিম। সাফের পরিবর্তে সেপ্টেম্বরে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে। সেখানে ডুলিকে রাখার ইঙ্গিত দিয়েছেন ফাহাদ করিম।তিনি বলেন, 'আমরা সবাই প্রফেশনাল। আপনারা জানেন, ফেসবুক দিয়ে ফুটবল চলে না। প্রফেশনালরা মাঠে ফুটবল খেলেন। সো, তার পরিচয়, তার অ্যাচিভমেন্ট, তার সাকসেস আমরা মাঠে দেখব। সো, আমরা ফেসবুকের দিকে না তাকাই, আমি অনুরোধ করব মাঠের দিকে তাকান।' আরও পড়ুন: আবারও চোট পেয়েছেন নেইমার, ম্যাচ খেলা নিয়ে শঙ্কাতিনি যোগ করেন, 'যখন চিঠি পেয়ে কনফার্ম হলাম সাফ সেপ্টেম্বরের দিকে হবে না। তখন আমাদের সভাপতি মহোদয় বললেন সেপ্টেম্বরের উইন্ডোতে তো দলকে খেলাতেই হবে। সো, ওনার প্রথম চয়েজ বাংলাদেশে কোনোকিছুতে হোস্ট করা, আবার তিনি এটাও বলেছেন, "তোমরা বাইরেও দেখো, কোথাও টু নেশন, ট্রাইনেশন কিছু হচ্ছে নাকি।" এখন যেহেতু হেডকোচ নিয়োগ শেষ হয়েছে আমরা হোম (সিরিজ) করব, নাকি অ্যাওয়ে করব, কারো সঙ্গে খেলব নাকি না খেলব–তা অবশ্যই ওনার (কোচ) সঙ্গে আলাপ করেই ঠিক করা হবে।'সোমবার (২৫ মে) থেকে নতুন কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন করবে বাংলাদেশ দল। ৫ জুন সান ম্যারিনোর বিপক্ষে ম্যাচ হামজা-জামালদের।
Go to News Site