Collector
চাঁদপুর থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স | Collector
চাঁদপুর থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স
Somoy TV

চাঁদপুর থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স

কুমিল্লায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দায়ের করা ধর্ষণ মামলার আসামি চাঁদপুর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছানকে (৩৯) গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।শনিবার (২৩ মে) রাতে তাকে হাসপাতাল থেকে গ্রেফতারের কথা জানান সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম। গ্রেফতার আসামি মেহেদী হাছান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত। আর ধষর্ণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। আরও পড়ুন:চট্টগ্রামে দুই দিনে ৪ ধর্ষণচেষ্টার ঘটনা, সিটি মেয়রের উদ্বেগ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামি মেহেদী হাছান মামলার বাদী ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। এই নিয়ে মামলা হলে তা তদন্ত করে পুলিশের বিশেষ ইউনিট পিবিআই কুমিল্লা অঞ্চল। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। তাকে রোববার (২৪ মে) চাঁদপুরের আদালতে সোপর্দ করা হবে।

Go to News Site